আজকের আয়াত ও হাদীস
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ যুগ
প্রতিদিন একটি নতুন আয়াত ও হাদীস, আপনার সময় অনুযায়ী মধ্যরাতে বদলায়। প্রতিটি লেখা উৎস থেকে হুবহু নেওয়া, যাচাইয়ের রেফারেন্সসহ।
আজকের আয়াত
ٱسْتَجِيبُوا۟ لِرَبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِ ۚ مَا لَكُم مِّن مَّلْجَإٍ يَوْمَئِذٍ وَمَا لَكُم مِّن نَّكِيرٍ তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সে দিন আসার আগে, যা অপ্রতিরোধ্য; যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোনো অস্বীকার থাকবে না।
Surah Ash-Shuraa 42:47 Abu Bakr Zakaria
আজকের হাদীস
আবূ যার জুনদুব ইবনু জুনাদাহ ও আবূ আব্দুর রহমান মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْت، وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقْ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ». “তুমি যেখানে থাক আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পশ্চাতে ভাল কাজ কর, যা মন্দকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ কর”।
Al-Arba‘oon An-Nawawiyyah (The Forty Hadith of An-Nawawiyyah) 18 তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান। · এটি তিরমিযী বর্ণনা করেছেন।
কম শোনা
আয়াত
قُلْ مَا يَعْبَؤُا۟ بِكُمْ رَبِّى لَوْلَا دُعَآؤُكُمْ ۖ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًۢا বলুন, ‘আমার রব তোমাদের মোটেই ভ্ৰক্ষেপ করেন না, যদি না তোমরা তাকে ডাক। অতঃপর তোমরা মিথ্যারোপ করেছ, সুতরাং অচিরেই অপরিহার্য হবে শাস্তি।’
Surah Al-Furqan 25:77 Abu Bakr Zakaria
উৎস: HadeethEnc.com (hadith, translations and gradings, unchanged) · Tanzil (Quran text) · QuranEnc.com (Quran translations)
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬