سورة الناس

সূরা নাস বাংলা অর্থসহ

মানুষ জাতি

মুসহাফ

মিশারি রাশিদ আল-আফাসিMP3 ডাউনলোডPDF ডাউনলোড

সূরা নাস (الناس) কুরআনের ১১৪ নম্বর সূরা, এতে ৬টি আয়াত রয়েছে। এর নামের অর্থ "মানুষ জাতি"। এটি একটি মাক্কী সূরা এবং ৩০ নম্বর পারায় রয়েছে।

এই পৃষ্ঠায় আপনি সূরা নাস-এর সম্পূর্ণ আরবি পাঠ আবু বকর জাকারিয়ার বাংলা অনুবাদসহ আয়াত অনুযায়ী পড়তে এবং তিলাওয়াত শুনতে পারবেন।

সম্পূর্ণ সূরা নাস: আরবি ও বাংলা অর্থ

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ۝١

    বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের,

    টীকা
    ১১৪- সূরা আন-নাস ৬ আয়াত, মাদানী
  2. مَلِكِ ٱلنَّاسِ۝٢

    মানুষের অধিপতির,

  3. إِلَـٰهِ ٱلنَّاسِ۝٣

    মানুষের ইলাহের কাছে১

    টীকা
    [১] এখানে রব, মালিক এবং ইলাহ এ তিনটি গুণের অধিকারীর নিকট আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ্ রব, মালিক বা অধিপতি, মাবুদ সবই। সব কিছুই তাঁর সৃষ্টি, তাঁর মালিকানাধীন, তাঁর বান্দা। তাই আশ্রয়প্রার্থনকারীকে এ তিনটি গুণে গুণান্বিত মহান আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। [ইবন কাসীর]
  4. مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ۝٤

    আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার১ অনিষ্ট হতে,

    টীকা
    [১] এখানে কুমন্ত্রণাদাতা বলতে মানুষের সাথে নিয়োগকৃত শয়তানের কথা বলা হয়েছে, যে সঙ্গী তাকে খারাপ কাজ করাতে চেষ্টার ত্রুটি রাখে না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকের সাথেই একজন শয়তান সঙ্গী নিয়োগ করা হয়েছে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার সাথেও? তিনি বললেন, হ্যাঁ, তবে আল্লাহ্ আমাকে তার উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন, ফলে তার থেকে আমি নিরাপদ হয়েছি এবং সে আমাকে শুধু ভাল কাজের কথাই বলে।” [মুসলিম ২৮১৪]
  5. ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ۝٥

    যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

  6. مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ۝٦

    জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে১।’

    টীকা
    [১] এখানে দুটি অর্থ হতে পারে। প্রথমটি হল, শয়তান জিন ও মানুষ-উভয় প্রকার মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এ অর্থে এখানে ناس বলে জিন ও মানুষ সকলকে বুঝানো হয়েছে। দ্বিতীয় মতটি হল: কুমন্ত্রণাদাতা শয়তান জিনদের মধ্য থেকেও হয়, মানুষের মধ্য থেকেও হয়। এমতটিই শক্তিশালী। [ইবন কাসীর] অতএব, সারমর্ম এই দাঁড়াল যে, আল্লাহ্ তা‘আলা রাসূলকে তাঁর আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন জিন-শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ-শয়তানের অনিষ্ট থেকে। জিন-শয়তানের কুমন্ত্রণা হল অলক্ষ্যে থেকে মানুষের অন্তরে কোনো কথা রাখা। শয়তান যেমন মানুষের মনে কুমন্ত্রণা দেয়, তেমনিভাবে মানুষের নফসও মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এ কারণেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন। হাদীসে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আল্লাহ্! আমি আপনার আশ্রয় চাই, আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকেও এবং তার শির্ক (বা জাল) থেকেও।” [আবু দাউদ ৫০৬৭, তিরমিয়ী ৩৩৯২, মুসনাদে আহমাদ ১/৯]

সাধারণ প্রশ্নাবলি

সূরা নাস নামের অর্থ কী?

নাস নামের অর্থ "মানুষ জাতি"।

সূরা নাস কোন পারায়?

সূরা নাস ৩০ নম্বর পারায় রয়েছে।

সূরা নাস-এ কয়টি আয়াত আছে?

সূরা নাস-এ ৬টি আয়াত রয়েছে।

সূরা নাস মাক্কী না মাদানী?

সূরা নাস একটি মাক্কী সূরা।

সূরা নাস কুরআনের কত নম্বর সূরা?

এটি কুরআনের ১১৪ নম্বর সূরা।

সূত্র

  • Arabic text: Tanzil Quran Text (Uthmani) (Tanzil Project, CC BY 3.0), reproduced without changes.
  • Translation: Abu Bakr Zakaria, from QuranEnc.com, reproduced without changes.
  • Recitation: Mishary Rashid Alafasy, via QuranicAudio.com and EveryAyah.com.
  • Word by word: recordings and meanings from Quran.com (Quran Foundation), played when you tap a word.
  • Madinah and IndoPak fonts (Settings): the text in those scripts and their fonts come from the Quran Foundation (Quran.com); the Madinah font is the King Fahd Glorious Quran Printing Complex's Uthmanic Hafs font.

Found a mistake? Report a mistake and we will check it against the source.

পড়ার সেটিংস

কুরআনের ফন্ট
আরবি লেখার আকার
১০০%
অনুবাদের আকার
১০০%
থিম

হোম স্ক্রিনে যোগ করুন

ReadSurahহোম স্ক্রিন থেকে ReadSurah পুরো স্ক্রিনে খুলুন। যে সূরাগুলো পড়েছেন, সেগুলো ইন্টারনেট ছাড়াও খুলবে।

  1. Safari-তে শেয়ার বোতামে ট্যাপ করুন। নতুন iPhone-এ এটি ••• মেনুতে থাকে।
  2. “Add to Home Screen”-এ ট্যাপ করুন। না দেখলে নিচে স্ক্রল করুন।
  3. “Add”-এ ট্যাপ করুন।