আজকের আয়াত ও হাদীস
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ যুগ
প্রতিদিন একটি নতুন আয়াত ও হাদীস, আপনার সময় অনুযায়ী মধ্যরাতে বদলায়। প্রতিটি লেখা উৎস থেকে হুবহু নেওয়া, যাচাইয়ের রেফারেন্সসহ।
আজকের আয়াত
هُوَ ٱلَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلَـٰٓئِكَتُهُۥ لِيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ ۚ وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا তিনিই, যিনি তোমাদের প্রশংসা করেন এবং দো'আ ও ক্ষমা চান তোমাদের জন্য তাঁর ফিরিশতাগণ; যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন আলোর দিকে। আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।
Surah Al-Ahzab 33:43 Abu Bakr Zakaria
আজকের হাদীস
আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
«إِنَّ اللهَ لَا يَظْلِمُ مُؤْمِنًا حَسَنَةً، يُعْطَى بِهَا فِي الدُّنْيَا وَيُجْزَى بِهَا فِي الْآخِرَةِ، وَأَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا أَفْضَى إِلَى الْآخِرَةِ، لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا». “নিশ্চয় আল্লাহ কোন মুমিনের ভালোকাজের ব্যাপারে জুলুম করেন না; দুনিয়াতেও তিনি তার পুরস্কার দিয়ে থাকেন আবার আখিরাতেও তার প্রতিদান দিবেন। পক্ষান্তরে কাফির ব্যক্তিকে তার ভালোকাজ, যেগুলো সে আল্লাহর জন্য করেনি, সেগুলোর কারণে খেতে দেন এভাবে সে আখিরাতে উপনীত হবে আর তখন তার এমন কোন ভালোকাজ অবশিষ্ট থাকবে না, যার বিনিময়ে তাকে পুরস্কার দেয়া হবে।”
Sahīh Muslim 2808 সহীহ · ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
কম শোনা
হাদীস
আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ». “তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন অন্যায় কাজ দেখতে পাবে, সে যেন উক্ত অন্যায়কে তার হাত দিয়ে পরিবর্তন করে। যদি সে তা করতে সক্ষম না হয়, তবে সে যেন তার জিহ্বা (ভাষা) দ্বারা তা পরিবর্তন করে। যদি সে তাতেও সক্ষম না হয়, তবে সে যেন তার অন্তর দিয়ে [চেষ্টা করে এবং ঘৃণা করে]। আর এটিই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর।”
Sahīh Muslim 49 সহীহ · ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
উৎস: HadeethEnc.com (hadith, translations and gradings, unchanged) · Tanzil (Quran text) · QuranEnc.com (Quran translations)
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬আগের দিনগুলো
- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ Surah Al-Kahf 18:13 · Sunan Ibn Mājah 3764
- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ Surah Al-Hajj 22:37 · Sahīh Al-Bukhāri 5373
- বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ Surah Ash-Shuraa 42:47 · Al-Arba‘oon An-Nawawiyyah (The Forty Hadith of An-Nawawiyyah) 18