আজকের আয়াত ও হাদীস

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ যুগ

প্রতিদিন একটি নতুন আয়াত ও হাদীস, আপনার সময় অনুযায়ী মধ্যরাতে বদলায়। প্রতিটি লেখা উৎস থেকে হুবহু নেওয়া, যাচাইয়ের রেফারেন্সসহ।

আজকের আয়াত

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحَرِّمُوا۟ طَيِّبَـٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ

হে মুমিনগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালংঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালংঘনকারীকে পছন্দ করেন না।

Surah Al-Ma'idah 5:87 Abu Bakr Zakaria

আজকের হাদীস

সুহায়ব রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন,

«إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، قَالَ: يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ؟ فَيَقُولُونَ: أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا؟ أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ، وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ قَالَ: فَيَكْشِفُ الْحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ».

“জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তা’আলা তাদেরকে বলবেন, তোমরা কি চাও, আমি আরো অনুগ্রহ বাড়িয়ে দেই? তারা বলবে, আপনি কি আমাদের চেহারাগুলো আলোকজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাযাত দেননি? তিনি বলেন, এরপর আল্লাহ তা’আলা আবরণ তুলে নিবেন। আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেয়া হয়নি”।

Sahīh Muslim 181 সহীহ · ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন

কম শোনা

হাদীস

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিতত, তিনি বলেন, রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি মুশরিকদের উপর বদদু’আ করুন। তিনি বললেন,

«إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً».

“আমি তো অভিসম্পাতকারীরূপে প্রেরিত হইনি; বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ”।

Sahīh Muslim 2599 সহীহ · ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন

উৎস: HadeethEnc.com (hadith, translations and gradings, unchanged) · Tanzil (Quran text) · QuranEnc.com (Quran translations)

আগের দিনগুলো

  1. মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ Surah Al-Jumu'ah 62:1 · Al-Arba‘oon An-Nawawiyyah (The Forty Hadith of An-Nawawiyyah) 21
  2. সোমবার, ২ নভেম্বর, ২০২৬ Surah Al-Furqan 25:57 · Sunan Abi Dawood 5200
  3. রবিবার, ১ নভেম্বর, ২০২৬ Surah Al-A'raf 7:196 · Sahīh Muslim 2838
  4. শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ Surah Al-Ahzab 33:43 · Sahīh Muslim 2808
  5. শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ Surah Al-Kahf 18:13 · Sunan Ibn Mājah 3764
  6. বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ Surah Al-Hajj 22:37 · Sahīh Al-Bukhāri 5373
  7. বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ Surah Ash-Shuraa 42:47 · Al-Arba‘oon An-Nawawiyyah (The Forty Hadith of An-Nawawiyyah) 18

পড়ার সেটিংস

থিম
আরবি লেখার আকার
100%
অনুবাদের আকার
100%